(আপডেট) কর্নাটকের নদীতে তলিয়ে মৃত্যু; শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, মৃতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা
নয়াদিল্লি, ২৪ মে (হি.স.) : কর্নাটকের কন্নড় জেলায় নদীতে তলিয়ে মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল
কর্নাটকের নদী দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, মৃতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা


নয়াদিল্লি, ২৪ মে (হি.স.) : কর্নাটকের কন্নড় জেলায় নদীতে তলিয়ে মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল (পিএমএনআরএফ) থেকে মৃতদের পরিবারপিছু দু’লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করা হয়েছে।

প্রধানমন্ত্রী কার্যালয়ের (পিএমও) এক্স হ্যান্ডেলে প্রকাশিত বার্তায় মোদী জানান, কর্নাটকের কন্নড় জেলায় ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় তিনি গভীরভাবে ব্যথিত। শোকাহত পরিবারগুলির পাশে থাকার আশ্বাসও দেন তিনি।

উল্লেখ্য, কর্নাটকের উত্তর কন্নড় জেলার ভাটকল তালুকের তট্টেহাক্কালু নদী এলাকায় রবিবার নদীতে শামুক তুলতে গিয়ে একই পরিবারের ৯ জনের মৃত্যু হয়েছে। আচমকা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় প্রবল স্রোতে তাঁরা ভেসে যান। ঘটনায় চারজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনও দু’জন নিখোঁজ রয়েছেন। মৃতদের মধ্যে এক জন পুরুষ ও আট জন মহিলা রয়েছেন।

কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও ঘটনায় শোকপ্রকাশ করেছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে। নিখোঁজদের খোঁজে এখনও তল্লাশি অভিযান চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande