মুর্শিদাবাদের প্রতিটি ব্লকে ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি অধীররঞ্জন চৌধুরীর
কলকাতা, ২৪ মে (হি. স.) : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে রবিবার লেখা একটি চিঠিতে মুর্শিদাবাদ জেলার প্রতি ব্লকে ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। তিনি এদিন জানান, অতি সম্প্রতি সম্পন্ন হয়েছে এসআইআর প্রক্রিয়া। তাঁর মত
অধীর রঞ্জন চৌধুরীর চিঠি মুখ্যমন্ত্রীকে রবিবার


কলকাতা, ২৪ মে (হি. স.) : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে রবিবার লেখা একটি চিঠিতে মুর্শিদাবাদ জেলার প্রতি ব্লকে ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। তিনি এদিন জানান, অতি সম্প্রতি সম্পন্ন হয়েছে এসআইআর প্রক্রিয়া। তাঁর মতে, মুর্শিদাবাদ জেলায় বহু ভোটারের নাম বাদ পড়েছে।

মুখ্যমন্ত্রীকে লেখা ওই চিঠিতে তিনি বলেন, গরিব, প্রান্তিক ও প্রবীণ মানুষদের দূরদূরান্তে গিয়ে তাদের নাম পুনর্নিবন্ধনের জন্য চরম দুর্ভোগের শিকার হতে হবে। এ নিয়েই দ্রুত হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়ে আবেদন জানিয়েছেন অধীররঞ্জন চৌধুরী।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande