
আরামবাগ, ২৪ মে (হি.স.) : সংগঠনকে আরও শক্তিশালী ও জনমুখী করে তুলতে রবিবার আরামবাগে ভারতীয় জনতা পার্টির এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। আরামবাগের বিধায়ক হেমন্ত বাগের উপস্থিতিতে মণ্ডল স্তরের এই বৈঠকের আয়োজন করা হয়।
দলীয় সূত্রে জানা গিয়েছে, আসন্ন সাংগঠনিক কর্মসূচি, বুথভিত্তিক সংগঠন সম্প্রসারণ, কর্মীদের সক্রিয় ভূমিকা বৃদ্ধি এবং সাধারণ মানুষের সঙ্গে আরও নিবিড় যোগাযোগ গড়ে তোলার লক্ষ্যে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দলের বিভিন্ন সাংগঠনিক দিক পর্যালোচনা করে ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও নির্ধারণ করা হয়।
বৈঠকে উপস্থিত কর্মী ও নেতৃত্বদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক হেমন্ত বাগ সংগঠনের ভিত্তি আরও মজবুত করার উপর জোর দেন। তিনি প্রত্যেক কর্মীকে মানুষের পাশে থেকে দলের আদর্শ ও উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
এই সাংগঠনিক বৈঠকে দলের বিভিন্ন স্তরের পদাধিকারী ও কর্মীরা উপস্থিত ছিলেন। বৈঠকের মাধ্যমে সংগঠনকে আরও সুসংহত ও শক্তিশালী করার বার্তা দেওয়া হয়েছে বলে দলীয় নেতৃত্বের দাবি।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA