
আরামবাগ, ২৪ মে (হি.স.) : আরামবাগ বিধানসভার অন্তর্গত আড়ান্ডি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের চুনাইট এলাকায় আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রবিবার উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ। তিনি বিজয়ী ও রানার্স দলকে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী মানুষ ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। খেলোয়াড়দের উৎসাহিত করে বিধায়ক বলেন, খেলাধুলা যুব সমাজকে সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের জন্য উদ্যোক্তাদের প্রশংসা করেন তিনি এবং খেলাধুলার প্রসারে পাশে থাকার আশ্বাস দেন।
পুরস্কার গ্রহণের পর বিজয়ী দলের সদস্যরা আনন্দ প্রকাশ করেন। অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। স্থানীয় বাসিন্দাদের মতে, এ ধরনের প্রতিযোগিতা যুবকদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয় এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA