পুরশুড়ায় বিজেপির বর্ণাঢ্য বিজয় মিছিল, উপস্থিত বিধায়ক বিমান ঘোষ
আরামবাগ, ২৪ মে (হি.স.) : বিজেপির উদ্যোগে রবিবার পুরশুড়া বিধানসভার বৈকুণ্ঠপুর এলাকায় বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ-সহ দলের স্থানীয় নেতৃত্ব এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক। এদিন বৈকুণ্ঠপুর এলাকা
বৈকুন্ঠপুরে বিজেপির বিজয় মিছিল


আরামবাগ, ২৪ মে (হি.স.) : বিজেপির উদ্যোগে রবিবার পুরশুড়া বিধানসভার বৈকুণ্ঠপুর এলাকায় বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ-সহ দলের স্থানীয় নেতৃত্ব এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক।

এদিন বৈকুণ্ঠপুর এলাকার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিলটি অনুষ্ঠিত হয়। দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। শোভাযাত্রায় অংশগ্রহণকারী কর্মী-সমর্থকদের মধ্যে ছিল উৎসবের আবহ।

বিধায়ক বিমান ঘোষ বলেন, সাধারণ মানুষের সমর্থন ও আশীর্বাদের ফলেই দলের এই সাফল্য সম্ভব হয়েছে। তিনি এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। পাশাপাশি দলীয় কর্মীদের মানুষের পাশে থেকে কাজ করার আহ্বান জানান।

বিজয় মিছিলকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শান্তিপূর্ণভাবেই কর্মসূচি সম্পন্ন হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, আগামী দিনেও সংগঠনকে আরও শক্তিশালী করে মানুষের আস্থা অর্জনের লক্ষ্যে কাজ চালিয়ে যাবে দল।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande