প্রাক্তন উপপ্রধান জয়নাল গাজীর গ্রেফতারের দাবিতে বিক্ষোভ, হিঙ্গলগঞ্জে উত্তেজনা
হিঙ্গলগঞ্জ, ৯ জুন (হি. স.) : উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের সান্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান জয়নাল গাজী-এর গ্রেফতারের দাবিতে মঙ্গলবার তাঁর বাড়ির সামনে বিক্ষোভে সামিল হন এলাকার বাসিন্দারা। সকাল থেকেই মহিলা ও পুরুষরা জয়নাল গাজীর ছবি-
বিক্ষোভ


হিঙ্গলগঞ্জ, ৯ জুন (হি. স.) : উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের সান্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান জয়নাল গাজী-এর গ্রেফতারের দাবিতে মঙ্গলবার তাঁর বাড়ির সামনে বিক্ষোভে সামিল হন এলাকার বাসিন্দারা। সকাল থেকেই মহিলা ও পুরুষরা জয়নাল গাজীর ছবি-সহ প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদে শামিল হন এবং অবিলম্বে তাঁর গ্রেফতারের দাবি জানান।বিক্ষোভকারীদের অভিযোগ, জয়নাল গাজীর বিরুদ্ধে খুন, সরকারি অর্থ তছরুপ, আবাস যোজনার বরাদ্দ অর্থ থেকে কাটমানি নেওয়া, সরকারি ত্রাণসামগ্রী বিক্রি, সাধারণ মানুষকে হুমকি দেওয়া এবং বিরোধী রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের মারধরের মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত আইনি পদক্ষেপের দাবি তোলেন তাঁরা।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের। বিক্ষোভ চলাকালীন কয়েকজন গ্রামবাসী পুলিশ আধিকারিকদের কাছে গিয়ে দ্রুত গ্রেফতারের আবেদন জানান।উল্লেখ্য, কয়েক দিন আগে বিধায়ক রেখা পাত্র-এর অভিযোগের ভিত্তিতে জয়নাল গাজীকে গ্রেফতার করেছিল হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। পরে তিনি জামিনে মুক্তি পান।তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির সত্যতা আদালতে এখনও প্রমাণিত হয়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ পরিস্থিতির উপর নজর রাখছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande