মুর্শিদাবাদ কুইন্সের জয়, অলরাউন্ডার জাহ্নবির নৈপুণ্যে
কলকাতা, ৯ জুন (হি. স.) : জাহ্নবির অলরাউন্ড নৈপুণ্যে মুর্শিদাবাদ কুইন্সের জয়। মঙ্গলবার সল্টলেকের জেইউ দ্বিতীয় ক্যাম্পাস মাঠে বেঙ্গল টি - টোয়েন্টি লিগের তৃতীয় মরসুমের মহিলা বিভাগে নোভাস রয়্যালস পুরুলিয়াকে ৫০ রানে হারিরেছে মুর্শিদাবাদ কুইন্স।
জাহ্নবী একাই একশো


কলকাতা, ৯ জুন (হি. স.) : জাহ্নবির অলরাউন্ড নৈপুণ্যে মুর্শিদাবাদ কুইন্সের জয়।

মঙ্গলবার সল্টলেকের জেইউ দ্বিতীয় ক্যাম্পাস মাঠে বেঙ্গল টি - টোয়েন্টি লিগের তৃতীয় মরসুমের মহিলা বিভাগে নোভাস রয়্যালস পুরুলিয়াকে ৫০ রানে হারিরেছে মুর্শিদাবাদ কুইন্স।

উল্লেখ্য, টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেটে ১৬০ রান তোলে মুর্শিদাবাদ। দলের হয়ে সর্বাধিক - ৪৩ রান করে কাশিশ আগরওয়াল (৪৩ টি বল)। এ ছাড়া তনুশ্রী সরকার (২৮ টি বলে) - ৩৯ রান এবং জাহ্নবি রাজ পাসওয়ান ২১ বলে - ২৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস এদিন সে উপহার দিয়েছে।

এদিকে, পুরুলিয়ার বোলারদের মধ্যে সুপ্রীতি রায় ১২ রানে ১টি উইকেট এবং দিয়া নন্দী ২৮ রানে ১টি উইকেট তুলে নেয়।

অন্যদিকে, জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১১০ রানেই থেমে যায় নোভাস রয়্যালস পুরুলিয়ার ইনিংস। দলের পক্ষে সর্বাধিক অপরাজিত - ৫০ রান তোরিয়া সিংহ রায় (৩৭ বলে)।

মুর্শিদাবাদের জয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় জাহ্নবি। সে ১৬ রানে ২ উইকেট দখল করে। এ ছাড়া সানায়া মণ্ডল ১৪ রানে ১ উইকেট নিয়ে নজর কাড়ে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande