১৪ কুকি বন্দির নিরাপদ মুক্তিকে স্বাগত মণিপুরের মুখ্যমন্ত্রী খেমচাঁদের, সহিংসতা বন্ধের আবেদন
ইমফল, ৯ জুন (হি.স.) : ১৪ জন কুকি জিম্মির (বন্দি)- নিরাপদ মুক্তিকে মুক্তি স্বাগত জানিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং। এ ঘটনাকে রাজ্যের চলমান সংকটের মধ্যে একটি ইতিবাচক ও মানবিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন মুখ্যমন্ত্রী। বন্দিদের নির
মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং (ফাইল ফটো)


ইমফল, ৯ জুন (হি.স.) : ১৪ জন কুকি জিম্মির (বন্দি)- নিরাপদ মুক্তিকে মুক্তি স্বাগত জানিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং। এ ঘটনাকে রাজ্যের চলমান সংকটের মধ্যে একটি ইতিবাচক ও মানবিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন মুখ্যমন্ত্রী।

বন্দিদের নিরাপদ মুক্তি নিশ্চিত করতে যে সকল ব্যক্তি ও পক্ষ এবং সংগঠন সহযোগিতা করেছে, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মুখ্যমন্ত্রী খেমচাঁদ। বিশেষ করে বন্দিদের নিরাপদে মুক্তির ক্ষেত্রে নাগা নাগরিক সমাজের সংগঠনগুলির ভূমিকার প্রশংসা করেছেন তিনি।

নাগা সম্প্রদায়ের এই উদ্যোগের প্রশংসা করে মুখ্যমন্ত্রী খেমচাঁদ সিং বলেন, এই পদক্ষেপ মানবিকতা, দায়িত্ববোধ এবং মানুষের জীবনের প্রতি গভীর উদ্বেগের প্রতিফলন। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ সংকটের সময় পারস্পরিক আস্থা গড়ে তুলতে এবং মানবিক মূল্যবোধকে শক্তিশালী করতে সাহায্য করে।

মুখ্যমন্ত্রী সমাজের সব স্তরের মানুষের কাছে সম্পূর্ণভাবে সহিংসতা পরিত্যাগ করে শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য কাজ করার আবেদন জানান। তিনি বলেন, চলমান সংকটে বহু মানুষ ও তাঁদের পরিবার চরম দুর্ভোগের শিকার হয়েছে। তাই আরও ক্ষয়ক্ষতি ও কষ্ট এড়াতে সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।

সরকার ন্যায়বিচারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়ে মুখ্যমন্ত্রী খেমচাঁদ জানান, বেআইনি কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং ক্ষতিগ্রস্ত সকলের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande