স্বচ্ছ ভারত মিশনের ১২ বছর পূর্তি উপলক্ষ্যে হাফলঙে স্বচ্ছতা অভিযান
হাফলং (অসম), ৯ জুন (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্ৰচলিত স্বচ্ছ ভারত মিশনের ১২ বছর পূর্তি উপলক্ষ্যে আজ মঙ্গলবার দেশজুড়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই দিবস উদযাপন করা হয়েছে। এরই অংশ হিসেবে হাফলং শহরে এক বিশেষ স্বচ্ছতা অভিযান পরিচা
স্বচ্ছতা অভিযানে সিইএম দেবোলাল গার্লোসা এবং জেলা বিজেপির নেতা ও কর্মীরা


হাফলং (অসম), ৯ জুন (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্ৰচলিত স্বচ্ছ ভারত মিশনের ১২ বছর পূর্তি উপলক্ষ্যে আজ মঙ্গলবার দেশজুড়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই দিবস উদযাপন করা হয়েছে। এরই অংশ হিসেবে হাফলং শহরে এক বিশেষ স্বচ্ছতা অভিযান পরিচালিত হয়।

কর্মসূচিতে অংশগ্রহণ করেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনিৰ্বাহী সদস্য দেবোলাল গার্লোসা, জেলা বিজেপির নেতৃবৃন্দ ও কাৰ্যকৰ্তারা। তাঁরা শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে জনসাধারণকে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার বার্তা দেন।

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নির্মাণের লক্ষ্যে শুরু হওয়া স্বচ্ছ ভারত মিশন আজ একটি সর্বজনীন গণ-আন্দোলনের রূপ নিয়েছে। এই উদ্যোগ দেশের কোটি কোটি মানুষকে একটি পরিচ্ছন্ন, সুস্থ ও উন্নত ভারত গঠনে অনুপ্রাণিত করে চলেছে।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য কার্যনিৰ্বাহী সদস্য দেবোলাল গার্লোসা বলেন, স্বচ্ছ ভারত মিশন শুধু পরিচ্ছন্নতা রক্ষার কর্মসূচি নয়, এটি জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যবিধি অনুসরণ, পরিবেশ সংরক্ষণ এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার এক গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যোগ। তিনি বলেন, গত ১২ বছরে এই মিশনের মাধ্যমে স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকীকরণ, জনস্বাস্থ্যের অগ্রগতি এবং নাগরিক অংশগ্রহণ বৃদ্ধির ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।

তিনি আরও বলেন, গ্রাম থেকে শহর, শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাজার, সমাজের প্রতিটি স্তরে পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধি পেয়েছে। হাফলঙের নাগরিকদেরও এই আন্দোলনের সক্রিয় অংশীদার হয়ে দায়িত্বশীল জীবনযাপন, প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের ব্যবহার কমানো এবং পরিবেশ-বান্ধব অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি পরিচ্ছন্ন, সবুজ, সুস্থ ও আত্মনির্ভর ভারত গড়ে তোলা সম্ভব বলে মত প্রকাশ করেন দেবোলাল গার্লোসা।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande