তৃণমূল পরিচালিত বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে অনাস্থা, ২০-০ ভোটে অপসারিত জেসমিন আরা সরদার
স্বরূপনগর, ৯ জুন (হি. স.):-উত্তর ২৪ পরগনার স্বরূপনগর ব্লকের বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতে প্রধান জেসমিন আরা সরদার-এর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব বিপুল ভোটে গৃহীত হয়েছে। মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত ভোটাভুটিতে ২০-০ ভোটে প্রধান পদ থেকে অপসারিত হন ত
অনাস্থা


স্বরূপনগর, ৯ জুন (হি. স.):-উত্তর ২৪ পরগনার স্বরূপনগর ব্লকের বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতে প্রধান জেসমিন আরা সরদার-এর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব বিপুল ভোটে গৃহীত হয়েছে। মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত ভোটাভুটিতে ২০-০ ভোটে প্রধান পদ থেকে অপসারিত হন তিনি।পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য তানজিলা খাতুন প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। নির্ধারিত সময়ে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত সদস্যদের সকলেই অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন।ভোটাভুটিতে অংশ নেন তৃণমূল কংগ্রেসের ১৪ জন সদস্য, সিপিএমের ৫ জন সদস্য এবং একজন নির্দল সদস্য। মোট ২০ জন সদস্যের ভোটেই অনাস্থা প্রস্তাব গৃহীত হয়। ফলে প্রধানের পদ হারান জেসমিন আরা সরদার।অনাস্থা প্রস্তাবের সমর্থনে তানজিলা খাতুন জানান, পঞ্চায়েতের কাজকর্ম ও প্রশাসনিক পরিচালনা নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ তৈরি হয়েছিল। অপরদিকে তৃণমূলের আরেক সদস্য প্রতিভা সাহা বলেন, পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজকে আরও গতিশীল করার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।অনাস্থা ভোটের পর নতুন প্রধান নির্বাচনের প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে বলে পঞ্চায়েত সূত্রে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande