ডিমা হাসাও জেলা খনিজ ফাউন্ডেশন ট্রাস্ট-এর গভর্নিং কাউন্সিলের সভা অনুষ্ঠিত
হাফলং (অসম), ৯ জুন (হি.স.) : ডিমা হাসাও জেলা খনিজ ফাউন্ডেশন ট্রাস্ট (ডিএমএফটি)-এর গভর্নিং কাউন্সিলের এক গুরুত্বপূর্ণ বৈঠক জেলাশাসক তথা ডিএমএফটি-র চেয়ারপার্সন গায়ত্রী দেবীদাস হাইলিঙ্গের পৌরোহিত্যে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন হাফলঙের বিধা
বৈঠকে জেলাশাসক গায়ত্রী দেবীদাস হাইলিঙ এবং হাফলঙের বিধায়ক রূপালি লাংথাসা


হাফলং (অসম), ৯ জুন (হি.স.) : ডিমা হাসাও জেলা খনিজ ফাউন্ডেশন ট্রাস্ট (ডিএমএফটি)-এর গভর্নিং কাউন্সিলের এক গুরুত্বপূর্ণ বৈঠক জেলাশাসক তথা ডিএমএফটি-র চেয়ারপার্সন গায়ত্রী দেবীদাস হাইলিঙ্গের পৌরোহিত্যে অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন হাফলঙের বিধায়ক রূপালি লাংথাসা, বিজেপির ডিমা হাসাও জেলা সভাপতি তথা উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সদস্য ধৃতি থাওসেন, পরিষদের কার্যনির্বাহী সদস্য মনজয় লাংথাসা এবং প্রবিতা জোহরি, স্যামসিং ইংতি, পরিষদের সদস্য লালরেমসিয়ামা দারনেই সহ বিভিন্ন সরকারি বিভাগের ঊর্ধ্বতন আধিকারিক এবং গভর্নিং কাউন্সিলের সদস্যবৃন্দ।

অনুষ্ঠিত বৈঠকে জেলার বিভিন্ন প্রস্তাবিত উন্নয়নমূলক প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে ডিএমএফটি তহবিলের স্বচ্ছ, কার্যকর ও জনমুখী ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।

উন্নয়নমূলক প্রকল্পগুলির সফল বাস্তবায়ন, পরিকাঠামোগত উন্নয়ন এবং জেলার সার্বিক অগ্রগতি নিশ্চিত করার লক্ষ্যে বৈঠকে উপস্থিত সদস্যদের মধ্যে গঠনমূলক মতবিনিময় ও আলোচনা হয়েছে। বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়েছ বৈঠকে।

বৈঠকে গৃহীত বিভিন্ন প্রস্তাব ও সুপারিশের মাধ্যমে ডিমা হাসাও জেলার সামগ্রিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মসূচিগুলিকে আরও গতিশীল ও ফলপ্রসূ করে তোলার ওপর জোর দেওয়া হয়।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande