সুলতানপুরে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর
সুলতানপুর, ৯ জুন ( হি.স.): উত্তর প্রদেশের সুলতানপুরে ঘটল এক পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে, প্রয়াগরাজ-অযোধ্যা সড়কে । গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় এক বাইক আরোহীর । মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম পুষ্পে
লখনউতে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত ২


সুলতানপুর, ৯ জুন ( হি.স.): উত্তর প্রদেশের সুলতানপুরে ঘটল এক পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে, প্রয়াগরাজ-অযোধ্যা সড়কে । গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় এক বাইক আরোহীর । মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম পুষ্পেন্দ্র সিং। তিনি অযোধ্যার বিকাপুর এলাকার বাসিন্দা ।

এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রয়াগরাজ-অযোধ্যা সড়কে যাওয়ার সময় সিলিন্ডার বোঝাই একটি বেপরোয়া গতির ট্রাক পুষ্পেন্দ্রর বাইকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি । খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেও চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande