
নয়াদিল্লি, ৯ জুন (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার সমাজকল্যাণে নিবেদিত প্রকৃত জ্ঞানী ব্যক্তির গুণাবলী তুলে ধরে সমাজ মাধ্যমে একটি সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিয়েছেন।
আর্যকর্মাণি রজ্যন্তে ভূতিকর্মাণি কুর্বতে।
হিতং চ নাভ্যসূয়ন্তি স বৈ পণ্ডিত উচ্যতে॥
অর্থাৎ যে ব্যক্তি সর্বদাই শ্রেষ্ঠ ও সদাচারপূর্ণ কর্মে নিয়োজিত থাকেন, উন্নয়ন ও লোককল্যাণের কাজে আত্মনিবেদন করেন, অন্যের সুকর্মে ঈর্ষা না করে তাঁর প্রশংসা করেন, তিনিই প্রকৃত জ্ঞানী ব্যক্তি।
সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এও লিখেছেন, রাষ্ট্র নির্মাণের জন্য সমর্পণ ও সেবার মনোভাব আমাদের অমূল্য সম্পদ। গত ১২ বছর ধরে ’সবকা সাথ সবকা বিকাশ’-এর ভাবনায় প্রাণিত হয়ে নিরন্তর প্রয়াসের জন্যই আজ আমরা এক দক্ষ ও আত্মনির্ভর ভারতের দিকে এগিয়ে চলেছি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ