আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি সিরিজে সিরাজের পরিবর্তে দলে এলেন প্রসিদ্ধ কৃষ্ণ
নয়া দিল্লি , ৯ জুন(হি.স.) : জুন ও জুলাই মাসে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি সিরিজের জন্য মোহাম্মদ সিরাজের বদলি হিসেবে প্রসিদ্ধ কৃষ্ণকে দলে এলেন। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বিসিসিআই জানিয়েছে, “বিসিসিআই মেডিকেল টিম এবং টিম ম্
আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি সিরিজে সিরাজের পরিবর্তে দলে এলেন প্রসিদ্ধ কৃষ্ণ


নয়া দিল্লি , ৯ জুন(হি.স.) : জুন ও জুলাই মাসে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি সিরিজের জন্য মোহাম্মদ সিরাজের বদলি হিসেবে প্রসিদ্ধ কৃষ্ণকে দলে এলেন।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বিসিসিআই জানিয়েছে, “বিসিসিআই মেডিকেল টিম এবং টিম ম্যানেজমেন্টের মধ্যে আলোচনার পর, সিরাজকে কিছুদিন বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। দীর্ঘ আন্তর্জাতিক মরসুমের আগে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

ভারত আগামী ২৬ ও ২৮ জুন বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর, ১ থেকে ১১ জুলাইয়ের মধ্যে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande