প্রয়াগরাজ: যমুনা নদী থেকে উদ্ধার এক প্রৌঢ়ের দেহ
প্রয়াগরাজ, ৯ জুন ( হি.স.): উত্তর প্রদেশের প্রয়াগরাজে যমুনা নদী থেকে উদ্ধার এক প্রৌঢ়ের দেহ। মঙ্গলবার কীডগঞ্জ থানার অন্তর্গত কিলাঘাটে দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য । এদিন পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম রবি কেসরবান
প্রয়াগরাজ: যমুনা নদী থেকে উদ্ধার এক প্রৌঢ়ের দেহ


প্রয়াগরাজ, ৯ জুন ( হি.স.): উত্তর প্রদেশের প্রয়াগরাজে যমুনা নদী থেকে উদ্ধার এক প্রৌঢ়ের দেহ। মঙ্গলবার কীডগঞ্জ থানার অন্তর্গত কিলাঘাটে দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য । এদিন পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম রবি কেসরবানী (৪৫)। তিনি ধূমনগঞ্জ থানার অন্তর্গত নীমসেরাইয়ের বাসিন্দা।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সোমবার সকাল থেকে নিখোঁজ ছিলেন রবি । মঙ্গলবার কিলাঘাটের কাছে যমুনা নদীতে স্থানীয়রা তাঁর দেহ ভাসতে দেখে । খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতের পকেট থেকে পুলিশ একটি ডায়েরি উদ্ধার করে। সেই সূত্র ধরেই তাঁর পরিবারকে খবর দেওয়া হয়।

এদিন পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন, রবি একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন । তাঁর একটি ছেলে ও একটি মেয়েও রয়েছে। কিছুদিন আগে স্ত্রীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়ে যায় এবং স্ত্রী সন্তানদের নিয়ে অন্যত্র চলে যান। পরিবারের ধারণা, এই মানসিক অবসাদের জেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন রবি। মৃত্যুর কারণ খতিয়ে দেখতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande