
মুম্বই, ৯ জুন (হি.স.): বি টাউনে চলছে দক্ষিণী সিনেমা বনাম বলিউড ছবির জোড় প্রতিযোগিতা । বক্স অফিসে লক্ষীলাভ রাম চরণের ছবি 'পেড্ডি'-র । পাশাপাশি বক্স অফিসের আয়ের দৌড়ে এগিয়ে বরুণ ধাওয়ানের ছবি হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়। বক্স অফিসের প্রতিযোগিতায় বেশ পিছিয়ে ববি দেওলের 'বান্দর' ।
বক্স অফিসের তরফে মঙ্গলবার জানানো হয়েছে , মুক্তির পঞ্চম দিনে সোমবারে পেড্ডি আয় করেছে ১২.০৫ কোটি টাকা। এর মধ্যে তেলুগু সংস্করণ থেকে এসেছে ১০.৪০ কোটি টাকা ও হিন্দি থেকে এসেছে ১.৪০ কোটি, তামিল থেকে ১৫ লক্ষ, কন্নড় থেকে ৭ লক্ষ এবং মালয়ালম সংস্করণ থেকে আয় হয়েছে ৩ লক্ষ টাকা ।পাঁচ দিনে ছবিটির মোট বক্স অফিস সংগ্রহ ১৬৯.৭০ কোটি টাকা। বিশ্বব্যাপী ছবির মোট আয় ইতিমধ্যেই ২৪৮.৯২ কোটির গন্ডি ছুঁয়েছে।
অন্য দিকে, বরুণ ধাওয়ান, মৃণাল ঠাকুর এবং পূজা হেগড়ে অভিনীত 'হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়' ছবির দৈনিক আয়ে ভাটা পড়ল সোমবার । মুক্তির চতুর্থ দিন সোমবারে ছবিটি আয় করেছে ৩.৫০ কোটি টাকা। রবিবার ছবিটির আয় ছিল ৯ কোটি টাকা। ছবিটির মোট বক্স অফিস সংগ্রহ ২৭.৫ কোটি টাকা। তবে দর্শক টানতে খানিকটা ব্যর্থ ববি দেওলের 'বান্দর'। মুক্তির চতুর্থ দিন সোমবার বহবির আয় ৩০ লক্ষ টাকা। এখনও পর্যন্ত ছবিটির মোট বক্স অফিস সংগ্রহ দাঁড়িয়েছে ২.৭৫ কোটি টাকা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক