
আরারিয়া, ৯ জুন ( হি.স.): চোরাচালান রুখতে বড় সাফল্য পেল সশস্ত্র সীমা বল (এসএসবি)-এর ৫৬ নম্বর ব্যাটালিয়ন। বিহারের আরারিয়ায় ৫৬ নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের তৎপরতায় মঙ্গলবার গ্রেফতার এক পাচারকারী। ঘটনাটি ঘটেছে ফুলকাহা বহিসীমান্ত চৌকির অন্তর্গত পাথরদেবার গ্বারপুছড়ি গ্রামে। মঙ্গলবার ৫৬ নম্বর ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, ধৃতের নাম সুধীর কুমার মেহতা (৩৯)। সে বাথনাহা থানর অন্তর্গত সোনাপুর পাথরদেবার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করে লক্ষাধিক টাকার বিভিন্ন সামগ্রী।
৫৬ নম্বর ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, ধৃত সুধীর একটি অটোয় করে চোরাই জিনিস করে ভারত থেকে নেপালের দিকে যাচ্ছিল। সেই সময় ৫৬ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তাকে আটক করে এবং তল্লাশি চালানোর পর চোরাই পণ্যসহ গ্রেফতার করে । সুধীরের কাছ থেকে উদ্ধার হয় ৫৩৭.৫ লিটার কোল্ড ড্রিংকস, ৫১৯ লিটার ভেজিটেবল অয়েল ও ৮৫ লিটার সয়াবিন তেল, ১৮০০ কিলো চিনি ও ১০ কিলো সয়াবিন বড়ি, ৩০ বস্তা খৈনি, ২ বস্তা গুটখা ,২০ কেজি শুকনো লাল লঙ্কা। এছাড়াও উদ্ধার হয় ২৫ কিলো প্লাস্টিক ক্যারিব্যাগ সহ বিপুল পরিমান থান কাপড়। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক