
মুজাফ্ফারাবাদ, ৯ জুন (হি.স.): গত শুক্রবার পাকিস্তানের জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি (জেএএসি)-কে নিষিদ্ধ করার পর থেকেই দফায় দফায় অশান্তি ছড়িয়েছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে। প্রতিবাদীদের আটকাতে পাল্টা হামলা চালিয়েছে পুলিশও। পুলিশের গুলিতে এখনও পর্যন্ত ৩০ জন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। জখম হয়েছেন দু’শোরও বেশি মানুষ।
মুজাফফরাবাদে ‘জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি’-র কর্মী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে নতুন করে সংঘর্ষের জেরে পাকিস্তান-অধিকৃত জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। পুরো শহরজুড়ে দোকানপাট ও বাজার বন্ধ রাখা হয়েছে। পাকিস্তান-অধিকৃত জম্মু ও কাশ্মীরের ভীম্বর ও কোটলির মতো শহরগুলোতে মঙ্গলবারও পাকিস্তান-বিরোধী বিক্ষোভ ও ধর্মঘট অব্যাহত রয়েছে। পাকিস্তান-অধিকৃত জম্মু ও কাশ্মীরের মিরপুরেও বিপুল সংখ্যক মানুষ পাকিস্তান-সরকার বিরোধী বিক্ষোভে সমবেত হন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ