আরারিয়ায় ট্রেনের ধাক্কায় মৃত্যু এক মহিলার
আরারিয়া, ৯ জুন ( হি.স.): বিহারের আরারিয়ায় ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা। আরারিয়া-গলগলিয়া সিকটি ব্লকের অন্তর্গত বরদাহা হল্টের পশ্চিমে মঙ্গলবার দুপুরে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় এক মহিলার । এদিন রেল পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম মালা দেবী। তিনি
আরারিয়ায় ট্রেনের ধাক্কায় মৃত্যু এক মহিলার


আরারিয়া, ৯ জুন ( হি.স.): বিহারের আরারিয়ায় ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা। আরারিয়া-গলগলিয়া সিকটি ব্লকের অন্তর্গত বরদাহা হল্টের পশ্চিমে মঙ্গলবার দুপুরে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় এক মহিলার । এদিন রেল পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম মালা দেবী। তিনি দেড়ুয়া পঞ্চায়েতের অন্তর্গত দেড়ুয়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

এদিন এক রেল পুলিশ আধিকারিক জানিয়েছেন , বরদাহা পেট্রোল পাম্পের নিকট অবস্থিত রেললাইন পার করছিলেন ওই মহিলা। সেই সময় ওই লাইনে আচমকা ট্রেন চলে আসায় চলন্ত ট্রেনের নিচে চাপা পড়েন তিনি । ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় গ্রামবাসীরা বরদাহা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার–সহ আরারিয়ার রেল পুলিশকে খবর দেয়। খবর পেয়ে রেল পুলিশ এবং বরদাহা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande