আরামবাগকে জেলা করার দাবিতে বিধায়ক হেমন্ত বাগের সঙ্গে বৈঠক জেলা চাই কমিটির
হুগলি , ৯ জুন (হি.স.) : আরামবাগকে পৃথক জেলা ঘোষণার দাবিতে মঙ্গলবার আরামবাগ জেলা চাই কমিটির প্রতিনিধিরা স্থানীয় বিধায়ক হেমন্ত বাগের সঙ্গে বৈঠক করেন। দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন প্রস্তাব ও যুক্তি বিধায়কের সামনে তুলে ধরেন প্রতিনিধির
আরামবাগ জেলা চাই পরিবারের সঙ্গে  বিধায়কের বৈঠক


হুগলি , ৯ জুন (হি.স.) : আরামবাগকে পৃথক জেলা ঘোষণার দাবিতে মঙ্গলবার আরামবাগ জেলা চাই কমিটির প্রতিনিধিরা স্থানীয় বিধায়ক হেমন্ত বাগের সঙ্গে বৈঠক করেন। দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন প্রস্তাব ও যুক্তি বিধায়কের সামনে তুলে ধরেন প্রতিনিধিরা।

বৈঠক শেষে হেমন্ত বাগ জানান, নির্বাচনের আগে তাঁদের দলের ইস্তাহারেই আরামবাগকে জেলা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়েই এদিন বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বলেন, আরামবাগকে জেলা করার দাবির প্রতি দল ও সরকার ইতিবাচক মনোভাব পোষণ করে এবং বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।

বিধায়কের কথায়, একটি নতুন জেলা গঠন শুধুমাত্র রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে একাধিক প্রশাসনিক ও পরিকাঠামোগত প্রক্রিয়া। ফলে বিষয়টি বাস্তবায়নে কিছুটা সময় লাগলেও সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করবে।

তিনি আরও জানান, আরামবাগকে জেলা করার দাবি বিধানসভা এবং সরকারের বিভিন্ন স্তরে তুলে ধরা হবে। পাশাপাশি বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরেও আনা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

জেলা চাই কমিটির সদস্যরা বৈঠকের পর আশাবাদী সুরে জানান, বহুদিনের এই দাবি বাস্তবায়নের পথে এগোবে বলেই তাঁদের বিশ্বাস। তাঁদের মতে, জেলা ঘোষিত হলে প্রশাসনিক পরিষেবা আরও সহজলভ্য হবে এবং আরামবাগ মহকুমার সার্বিক উন্নয়নের গতি বৃদ্ধি পাবে।

আরামবাগকে পৃথক জেলা করার দাবিকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক মহলেও নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, দীর্ঘদিন ধরে উত্থাপিত এই দাবির বাস্তবায়ন হলে বৃহত্তর আরামবাগ এলাকার উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande