আগরতলায় বিরসা মুণ্ডার শহিদান দিবস পালন করল জন অধিকার সুরক্ষা কমিটি
আগরতলা, ৯ জুন (হি.স.) : আদিবাসী সমাজের মহান নেতা ও স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুণ্ডার শহিদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল সারা ভারত জন অধিকার সুরক্ষা কমিটির ত্রিপুরা রাজ্য শাখা। মঙ্গলবার সকালে আগরতলায় কর্নেল চৌমুহনী এলাকায় এ উপলক্ষ্যে সংক্
বিরসা মুণ্ডার শহিদান দিবস পালিত


আগরতলা, ৯ জুন (হি.স.) : আদিবাসী সমাজের মহান নেতা ও স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুণ্ডার শহিদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল সারা ভারত জন অধিকার সুরক্ষা কমিটির ত্রিপুরা রাজ্য শাখা। মঙ্গলবার সকালে আগরতলায় কর্নেল চৌমুহনী এলাকায় এ উপলক্ষ্যে সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের রাজ্য নেতৃত্ব ও সদস্যরা উপস্থিত থেকে বিরসা মুণ্ডার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের রাজ্য আহ্বায়ক মলিন দেববর্মা বলেন, ভগবান বিরসা মুণ্ডা শুধু আদিবাসী সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন শোষণ, বঞ্চনা ও ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগ্রামের এক উজ্জ্বল প্রতীক। ব্রিটিশ শাসকদের অত্যাচার ও অন্যায়ের বিরুদ্ধে মুণ্ডা সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করে তিনি ঐতিহাসিক মুণ্ডা বিদ্রোহের সূচনা করেছিলেন। তাঁর আত্মত্যাগ, সংগ্রাম ও সমাজ সংস্কারের আদর্শ আজও প্রাসঙ্গিক এবং নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস।

তিনি বলেন, বর্তমান যুব সমাজের মধ্যে বিরসা মুণ্ডার জীবনাদর্শ ও সংগ্রামের ইতিহাস তুলে ধরার লক্ষ্যেই এই ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। সমাজ ও দেশের প্রতি দায়বদ্ধতা, অধিকার আদায়ের লড়াই এবং প্রকৃতি রক্ষার বার্তা বিরসা মুণ্ডার চিন্তাধারার গুরুত্বপূর্ণ অংশ ছিল বলেও তিনি উল্লেখ করেন।

এদিন মলিন দেববর্মা আরও জানান, কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সারা দেশে সাত দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি পালন করা হচ্ছে। এর অংশ হিসেবে বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে পরিবেশ রক্ষার স্বার্থে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

পরিবেশ সংরক্ষণকে অগ্রাধিকার দিয়ে সংগঠনের পক্ষ থেকে চার দফা দাবির ভিত্তিতে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণের উদ্যোগও নেওয়া হয়েছে। এদিন সচিবালয়ে গিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি ডেপুটেশন প্রদান করা হয় বলে জানান তিনি। পরিবেশের ভারসাম্য রক্ষা, বনভূমি সংরক্ষণ, বৃক্ষনিধন রোধ এবং পরিবেশবান্ধব উন্নয়ন নীতি গ্রহণের দাবিকে গুরুত্ব দিয়ে এই স্মারকলিপি পেশ করা হয় বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বিরসা মুণ্ডার আদর্শকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন। শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande