সুরেন্দ্রনাথ কলেজের বন্ধ ঘর থেকে উদ্ধার ধারালো অস্ত্র
কলকাতা, ৯ জুন (হি. স.) : সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম থেকে গত ২ জুন উইয়ে কাটা বিপুল টাকা উদ্ধারের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কলেজ চত্বর থেকে ধারালো অস্ত্র উদ্ধারের ঘটনা সামনে এল। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কলেজ পড়ুয়া এবং কর্মীদের মধ্যে ন
সুরেন্দ্রনাথ কলেজের বন্ধ ঘর থেকে উদ্ধার ধারালো অস্ত্র


কলকাতা, ৯ জুন (হি. স.) : সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম থেকে গত ২ জুন উইয়ে কাটা বিপুল টাকা উদ্ধারের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কলেজ চত্বর থেকে ধারালো অস্ত্র উদ্ধারের ঘটনা সামনে এল। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কলেজ পড়ুয়া এবং কর্মীদের মধ্যে নতুন করে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে।

কলেজ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই কলেজের কয়েকটি ঘর তালাবন্ধ অবস্থায় পড়ে ছিল। মঙ্গলবার প্রিন্সিপালের (অধ্যক্ষ) কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে সাধারণ ছাত্ররা সেই বন্ধ ঘরগুলি পরিষ্কার করার উদ্দেশ্যে ভিতরে ঢোকেন। ঘর পরিষ্কার করার সময়েই আচমকা সেখান থেকে বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার হয়। শিক্ষাঙ্গনের ভিতর এই ধরনের মারাত্মক অস্ত্র কোথা থেকে এল এবং কারা এগুলি মজুত করে রেখেছিল, তা নিয়ে ইতিমধ্যেই বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।

উল্লেখ্য, গত ২ জুন এই কলেজেরই ইউনিয়ন রুম থেকে একটি স্যুটকেস ভর্তি বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছিল, যার মধ্যে ১০০ এবং ৫০০ টাকার নোটগুলি উইপোকায় কাটা অবস্থায় ছিল। সেই ঘটনার তদন্ত প্রক্রিয়া চলার মাঝেই এবার ধারালো অস্ত্র উদ্ধারের এই ঘটনা শিক্ষাঙ্গনের নিরাপত্তা ব্যবস্থাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande