জন্মগত বিরল চোখের ত্রুটি দূর করে নজির ডা. আগরওয়ালস আই হাসপাতালের, দৃষ্টি ফিরল প্রৌঢ়ের
কলকাতা, ৭ জুলাই (হি. স.): জন্মগত আইরিস কোলোবোমার কারণে শৈশব থেকেই বাঁ চোখে কম দেখতে পেতেন ৫১ বছর বয়সী অশোক কুন্ডু। কলকাতায় একটি জটিল অস্ত্রোপচারের মাধ্যমে ডা. আগরওয়ালস আই হাসপাতালে তাঁর দীর্ঘ কয়েক দশক ধরে চলা সেই সমস্যার অবসান ঘটল। চিকিৎসার পর ত
কলকাতায় দশ বছর পূর্তি


কলকাতা, ৭ জুলাই (হি. স.): জন্মগত আইরিস কোলোবোমার কারণে শৈশব থেকেই বাঁ চোখে কম দেখতে পেতেন ৫১ বছর বয়সী অশোক কুন্ডু। কলকাতায় একটি জটিল অস্ত্রোপচারের মাধ্যমে ডা. আগরওয়ালস আই হাসপাতালে তাঁর দীর্ঘ কয়েক দশক ধরে চলা সেই সমস্যার অবসান ঘটল। চিকিৎসার পর তাঁর বাঁ চোখের দৃষ্টিশক্তি ৪০ শতাংশের কম থেকে বেড়ে এই মুহূর্তে প্রায় ৭৫ শতাংশে পৌঁছেছে।

উল্লেখ্য, আইরিস কোলোবোমা একটি বিরল জন্মগত ত্রুটি, যেখানে চোখের আইরিসের একটি অংশ সম্পূর্ণভাবে গঠিত হয় না। সংশ্লিষ্ট রোগীর ক্ষেত্রে এর সঙ্গে লেন্সের দুর্বলতা, রেটিনার সমস্যা এবং ‘লেজি আই’-এর (অ্যাম্বলিওপিয়া) মতো জটিলতাও ছিল। ফলে এই অস্ত্রোপচার অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল। তবে ডা. সমর সেনগুপ্তের নেতৃত্বাধীন চিকিৎসক দল ‘সিঙ্গল-পাস ফোর-থ্রো’ (এসএফটি) পিউপিলোপ্লাস্টি, ছানি অস্ত্রোপচার এবং বিশেষ প্রযুক্তির মাধ্যমে ইন্ট্রাঅকুলার লেন্স প্রতিস্থাপন করে সফল হয়েছেন।

প্রসঙ্গগত, হাসপাতালের কলকাতা শাখার ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত মঙ্গলবারের একটি অনুষ্ঠানে এই সাফল্যের কথা তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী ঊষা উত্থুপ।

এদিন আরও জানানো হয়েছে যে, সেখানে ৪৫ বছর বয়সী এক মহিলারও উচ্চমাত্রার মায়োপিয়া দূর করে চশমামুক্ত দৃষ্টি ফিরিয়ে দেওয়া হয়েছে। তিনি ল্যাসিকের উপযুক্ত না হওয়ায় তাঁর ক্ষেত্রে ‘রিফ্র্যাকটিভ লেন্স এক্সচেঞ্জ’ পদ্ধতিতে মাল্টিফোকাল/ইডিওএফ লেন্স বসানো হয়। এর ফলে দীর্ঘ কয়েক দশক পর স্বাভাবিক জীবনযাপনের পাশাপাশি ফিরে পেয়েছেন গভীর আত্মবিশ্বাস।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande