কলকাতা ফুটবল লিগের খেলায় বাটা স্পোর্টস ক্লাব ৪ গোলে হারল, দুটি খেলা ড্র
কলকাতা, ৭ জুলাই (হি. স.) : সপ্তম দিনে কলকাতা ফুটবল লিগে - ৩য় ডিভিশনের খেলায় বাটা স্পোর্টস ক্লাব ৪ গোলের ব্যবধানে হারল। কলকাতা হাইকোর্ট মাঠে নির্ধারিত সময়ে খেলার ফলাফল ৫-১। জিতল বি ওয়াই এস এভারগ্রীন ক্লাব। এদিকে, কাস্টমস মাঠে কুমারটুলি ইনস্টিটি
কলকাতা ফুটবল লিগ তৃতীয় ডিভিশনের ফলাফল


কলকাতা, ৭ জুলাই (হি. স.) : সপ্তম দিনে কলকাতা ফুটবল লিগে - ৩য় ডিভিশনের খেলায় বাটা স্পোর্টস ক্লাব ৪ গোলের ব্যবধানে হারল। কলকাতা হাইকোর্ট মাঠে নির্ধারিত সময়ে খেলার ফলাফল ৫-১। জিতল বি ওয়াই এস এভারগ্রীন ক্লাব। এদিকে, কাস্টমস মাঠে কুমারটুলি ইনস্টিটিউট ও চাঁদনি স্পোর্টিং ক্লাব এর খেলা ১-১ ব্যবধানে শেষ হয়েছে। টাউন মাঠে বালি দেশবন্ধু ক্লাব হাওড়া মাণিকতলা স্পোর্টিং আ্যসোসিয়েশন এবং ওয়েস্ট বেঙ্গল আ্যসোসিয়েশন অফ দ্য ডিফ এর খেলা গোলশূন্য ভাবে শেষ হয়েছে। অন্যদিকে, বিজি প্রেস মাঠে ব্যাতোর স্পোর্টিং ক্লাবের কাছে ৩-২ গোলে রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাব হেরেছে। তালতলা মাঠে বেহালা আ্যথলেটিক স্পোর্টস আ্যসোসিয়েশন ৩-১ গোলে হাওড়া উদ্যোগীকে হারায়। এককথায় ৫টি খেলায় এদিন দুটি অমীমাংসিত।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande