
জাকার্তা, ৭ জুলাই (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্মানে মঙ্গলবার জাকার্তায় আয়োজিত হয়েছে ভোজসভার। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবোও সুবিয়ান্তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে বলেন, আমি প্রধানমন্ত্রী মোদীর কাছে স্বীকার করতে চাই, আমি আপনার কর্মপন্থা অনুসরণ করি এবং আপনার অনেক কর্মসূচি অনুকরণ করি। এটা স্বীকার করতে আমার কোনও দ্বিধা নেই, কারণ যদি তা ইন্দোনেশিয়ার মতো একই প্রেক্ষাপট ও সমস্যায় জর্জরিত কোটি কোটি মানুষের জন্য সফল হয়। ভারতও তো অনেক উন্নতি করেছে। তাই আমি খোলাখুলিভাবে স্বীকার করছি, আমি আপনার কর্মপন্থা অনুসরণ করি এবং আপনার অনেক কিছুই অনুকরণ করি। আর তা আমাদের জন্য সফল প্রমাণিত হচ্ছে।
সুবিয়ান্তো বলেন, প্রধানমন্ত্রী মোদী এবং আপনার প্রতিনিধিদলকে আতিথ্য দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমাদের সম্পর্কের ক্ষেত্রে এই সফরটি একটি মাইলফলক হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ সকালে আমাদের আলোচনা ছিল নিবিড় এবং ফলপ্রসূ। এছাড়াও, তা ছিল ভবিষ্যৎমুখী। আমরা অর্থবহ ফলাফল অর্জন করেছি এবং আমরা এই প্রতিশ্রুতিগুলিকে এমন বাস্তব ফলাফলে রূপান্তরিত করতে দৃঢ়প্রতিজ্ঞ যা আমাদের দুই দেশের জনগণের জন্য মঙ্গলজনক হবে। ইন্দোনেশীয় সংস্কৃতি, ইন্দোনেশিয়ার ইতিহাস এবং অভিজ্ঞতা হিন্দু সংস্কৃতি ও ভারতীয় সভ্যতার দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে। প্রকৃতপক্ষে, আমি বলব, আমাদের ভাষার অন্তত ৩০ শতাংশ, হয়তো ৪০ শতাংশ সংস্কৃত থেকে এসেছে। আমাদের দেশের মানুষের অনেক নামই আসলে সংস্কৃত নাম। আমি মনে করি, আমাদের জাতীয় প্রতীক গরুড়ও ভারতীয় বা হিন্দু পুরাণ, হিন্দু সংস্কৃতি থেকে এসেছে। ইতিহাসই আমাদের দুই দেশকে একত্রিত করেছে। আমাদের অভিন্ন মূল্যবোধ এবং ভবিষ্যৎমুখী অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ