জন্মদিনের আগেই চলে গেলেন শাপুর জাদরান
কলকাতা, ৭ জুলাই (হি.স.) : আফগানিস্তানের প্রাক্তন বাঁ-হাতি পেসার শাপুর জাদরান ৩৮ বছর বয়সে দীর্ঘ অসুস্থতার পর দিল্লির একটি হাসপাতালে মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি ''হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসিস'' নামক একটি বিরল ও প্রাণঘাতী রোগে
জন্মদিনের আগেই চলে গেলেন শাপুর জাদরান


কলকাতা, ৭ জুলাই (হি.স.) : আফগানিস্তানের প্রাক্তন বাঁ-হাতি পেসার শাপুর জাদরান ৩৮ বছর বয়সে দীর্ঘ অসুস্থতার পর দিল্লির একটি হাসপাতালে মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

তিনি 'হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসিস' নামক একটি বিরল ও প্রাণঘাতী রোগে আক্রান্ত ছিলেন, যেখানে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ে।একদিন পরেই তার ৩৯তম জন্মদিন উদযাপিত হওয়ার কথা ছিল।

আফগানিস্তান দলের উত্থানের অন্যতম কারিগর ছিলেন তিনি। বল হাতে তাঁর আগ্রাসী মনোভাব এবং গতি ক্রিকেটপ্রেমীদের মনে চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে।

আফগানিস্তানের হয়ে বাঁহাতি পেসার শাপুর জাদরান আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৮০টি উইকেট শিকার করেছেন। এর মধ্যে ওয়ানডে ফরম্যাটে তিনি নিয়েছেন ৪৩টি উইকেট এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে নিয়েছেন ৩৭টি উইকেট।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande