ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর যোগদান প্রায় নিশ্চিত, ১০ আগস্টের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত
ঢাকা, ৭ আগস্ট (হি.স.): আগামী মাসে নতুন দিল্লিতে আয়োজিত ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগদান প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে আগামী ১০ আগস্ট ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এবং প্রধানমন্ত্রী তারেক
বাংলাদেশের প্রধানমন্ত্রী


ঢাকা, ৭ আগস্ট (হি.স.): আগামী মাসে নতুন দিল্লিতে আয়োজিত ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগদান প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে আগামী ১০ আগস্ট ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। ঢাকা স্থিত ভারতীয় হাইকমিশন সূত্রে জানা গিয়েছে, এই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্তের পরেই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার বিষয়টি ঘোষণা করা হবে।

এই সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে সম্ভাব্য দ্বিপাক্ষিক বৈঠকের সময়ও নির্ধারণ করা হবে। এছাড়া দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করা, অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার সময় বাংলাদেশের পক্ষ থেকে কোন কোন বিষয়গুলি উত্থাপন করা হবে, সে বিষয়ে ৮ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিমসটেক-এর সভাপতি হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১২-১৩ সেপ্টেম্বর নতুন দিল্লিতে অনুষ্ঠিত হতে চলা ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের 'আউটরিচ সেশন'-এ অংশ নেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন।

উল্লেখ্য, আগামী ১২-১৩ সেপ্টেম্বর ২০২৬-এ নতুন দিল্লিতে ব্রিকস সম্মেলন আয়োজিত হবে। বাংলাদেশ ব্রিকস-এর সদস্য হতে অত্যন্ত আগ্রহী। এমতাবস্থায়, এই শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণ দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক আলোচনার এক গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করতে পারে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande