কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনের দুই খেলা ড্র
কলকাতা, ৮ আগস্ট (হি. স.) : কলকাতা ফুটবল লিগে শনিবার প্রথম ও দ্বিতীয় এবং তৃতীয় ডিভিশন মিলিয়ে মোট আটটি খেলায় একজোড়া ম্যাচ ড্র হয়েছে এবং তা প্রথম ডিভিশনেই।কল্যাণীতে রাজস্থান ক্লাব ও পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ স্পোর্টিং ক্লাব এর মধ্যেই খেলা ১ - ১ গোল
কলকাতা ফুটবল লিগের খেলার ফলাফল


কলকাতা, ৮ আগস্ট (হি. স.) : কলকাতা ফুটবল লিগে শনিবার প্রথম ও দ্বিতীয় এবং তৃতীয় ডিভিশন মিলিয়ে মোট আটটি খেলায় একজোড়া ম্যাচ ড্র হয়েছে এবং তা প্রথম ডিভিশনেই।কল্যাণীতে রাজস্থান ক্লাব ও পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ স্পোর্টিং ক্লাব এর মধ্যেই খেলা ১ - ১ গোলে অমীমাংসিত। মাকড়দহ ইউনিয়ন গ্রাউন্ডে দ্বিতীয় খেলা ডালহৌসি এসি ও শ্যাম মেটালিক্স অনুশীলনী। উভয় দল একটি করে গোল করেছে। এদিকে, তৃতীয় ডিভিশনের খেলা হাইকোর্ট মাঠে ।কালিঘাট ক্লাব ৩ - ০ গোলের ব্যবধানে জয়ী ও রাখী সঙ্ঘ পরাজিত। অন্যদিকে, দ্বিতীয় ডিভিশনের খেলায় ক্যালকাটা ফুটবল ক্লাব ২-১ গোলের ব্যবধানে জিতল। ট্যাংরা ফুটবল ক্লাব হারল।সার্দান আ্যথলেটিক ক্লাব ২ গোলে জিতেছে । আড়িয়াদহ স্পোর্টিং ক্লাব ৪-২ গোলের ব্যবধানে জয়ী। দ্য মুসলিম ইনস্টিটিউটের ৩ গোলে হার। তাদের বিরুদ্ধে সোনারপুর ইয়ং মেন্স স্পোর্টিং আ্যসোসিয়েশন ৪ - ১ গোলের ব্যবধানে জিতল। বাঁশদ্রোণী ইয়ং বেঙ্গল এস এ ২ - ০ গোলে জিতেছে। এর ফলে, হারল মৌরি স্পোর্টিং ক্লাব।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande