
কলকাতা, ৮ আগস্ট(হি.স.) : প্রাক্তন মুম্বই ও ভারতীয় ক্রিকেটার দিলীপ সরদেশাইকে তার ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে, মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) শনিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে “দিলীপ সরদেশাই গেট – গেট নং ৩” চিহ্নিত একটি স্মৃতিফলক স্থাপন করেছে।
এমসিএ অ্যাপেক্স কাউন্সিলের সদস্য ও সরদেশাইয়ের পরিবারের সদস্য, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে এই স্মৃতি ফলকটি স্থাপন করা হয়।
উল্লেখ্য,সরদেশাই ছিলেন মুম্বইয়ের অন্যতম সেরা ক্রিকেটার সেই সঙ্গে ভারতেরও একজন কিঙবদন্তী ক্রিকেটার। যিনি ৩০টি টেস্ট ও ১৭৯টি প্রথম-শ্রেণির ম্যাচ খেলে যথাক্রমে ২,০০১ ও ১০,২০৩ রান করেছেন। ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজে ভারতের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে তিনি স্মরণীয় হয়ে আছেন।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি