রেকর্ড বৃষ্টি দিল্লি-এনসিআর অঞ্চলে, প্রবল বর্ষণে জলমগ্ন হরিয়ানা
নয়াদিল্লি, ৮ আগস্ট (হি.স.): রাজধানী দিল্লি ও এনসিআর অঞ্চলে এবার রেকর্ড বৃষ্টি হয়েছে। এতটাই বৃষ্টি হয়েছে, যা ১৫ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। ভারী বৃষ্টির জেরে দিল্লির কালিন্দি কুঞ্জ ওখলা ব্যারেজ এলাকায় যমুনার জলস্তর প্রায় ২০২ মিটারে পৌঁছেছে। এদিকে, দিল
রেকর্ড বৃষ্টি দিল্লি-এনসিআর অঞ্চলে, প্রবল বর্ষণে জলমগ্ন হরিয়ানা


নয়াদিল্লি, ৮ আগস্ট (হি.স.): রাজধানী দিল্লি ও এনসিআর অঞ্চলে এবার রেকর্ড বৃষ্টি হয়েছে। এতটাই বৃষ্টি হয়েছে, যা ১৫ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। ভারী বৃষ্টির জেরে দিল্লির কালিন্দি কুঞ্জ ওখলা ব্যারেজ এলাকায় যমুনার জলস্তর প্রায় ২০২ মিটারে পৌঁছেছে। এদিকে, দিল্লির পাশাপাশি তুমুল বৃষ্টি হয়েছে হরিয়ানাতেও। গুরুগ্রামের সোহনা রোডে রাস্তায় জল জমে যাওয়ায় শ্লথ গতিতে চলাচল করে যানবাহন। শনিবার দিল্লির পাশাপাশি ঝেঁপে বৃষ্টি নামে নয়ডাতেও। দিল্লির মেহরৌলি-বদরপুর সড়কে গর্ত, এবড়োখেবড়ো রাস্তা ও জল জমে থাকার কারণে গাড়িচালকরা সমস্যার সম্মুখীন হন।

টানা চার দিনের বৃষ্টিপাতের ধারায়, শনিবার জাতীয় রাজধানী দিল্লি গত দুই বছরের মধ্যে আগস্ট মাসের সবচেয়ে বৃষ্টিস্নাত দিনটি প্রত্যক্ষ করেছে; এমনকি মাত্র আট দিনেই এ মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ মাসিক গড় মাত্রার প্রায় কাছাকাছি পৌঁছে গেছে। সকাল সাড়ে ৮টা পর্যন্ত ৯৮.৭ মিলিমিটারের বৃষ্টিপাতের মধ্য দিয়ে দিল্লিতে আগস্ট মাসে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ডটি স্পর্শ হলো—এর আগে সর্বশেষ এমনটা দেখা গিয়েছিল যখন মাসের প্রথম দিনেই ১০৭.৬ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande