আমতলায় কংগ্রেসের দলীয় কার্যালয় পুনরুদ্ধারের দাবিতে অবস্থান-বিক্ষোভে অধীর রঞ্জন চৌধুরী
নওদা, ৮ আগস্ট (হি. স.):মুর্শিদাবাদের নওদার আমতলায় কংগ্রেসের দলীয় কার্যালয় পুনরুদ্ধারের দাবিতে শনিবার অবস্থান-বিক্ষোভে বসলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তাঁর নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হন কংগ্রেসের বহু কর্মী-সমর্থক। দলীয় কার্য
অধীর


নওদা, ৮ আগস্ট (হি. স.):মুর্শিদাবাদের নওদার আমতলায় কংগ্রেসের দলীয় কার্যালয় পুনরুদ্ধারের দাবিতে শনিবার অবস্থান-বিক্ষোভে বসলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তাঁর নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হন কংগ্রেসের বহু কর্মী-সমর্থক। দলীয় কার্যালয় ফের কংগ্রেসের দখলে ফিরিয়ে দেওয়ার দাবিতে তাঁরা স্লোগান তোলেন।

অধীর চৌধুরীর অভিযোগ, বর্তমান তৃণমূল সাংসদ আবু তাহের খান কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পরই ওই দলীয় কার্যালয় দখল করা হয়। কংগ্রেসের দাবি, দীর্ঘদিন ধরে দলের কর্মী-সমর্থকদের আর্থিক সহযোগিতা ও পরিশ্রমে এই কার্যালয় গড়ে তোলা হয়েছিল। রাজনৈতিক পালাবদলের পর তা তাঁদের হাতছাড়া হয়ে যায়।

সম্প্রতি রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর দখল হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া দলীয় সম্পত্তি পুনরুদ্ধারের কর্মসূচি নিয়েছে কংগ্রেস। সেই কর্মসূচির অংশ হিসেবেই আমতলার দলীয় কার্যালয় পুনরুদ্ধারের দাবিতে এই অবস্থান-বিক্ষোভের আয়োজন করা হয়।

অধীর চৌধুরী বলেন, বিষয়টি নিয়ে এর আগে একাধিকবার আলোচনা ও বৈঠক হলেও কোনও সমাধান হয়নি। তাই আলোচনার পথ ছেড়ে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে নিজেদের দলীয় কার্যালয় পুনরুদ্ধারের লড়াই শুরু করেছেন তাঁরা। আন্দোলন প্রয়োজন হলে আগামী দিনেও জারি থাকবে বলেও জানান তিনি।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande