
মুম্বই, ৯ সেপ্টেম্বর (হি.স.): বিচারপতি মহেশ চন্দ্র ত্রিপাঠী বুধবার মুম্বইয়ের লোক ভবনে বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। মহারাষ্ট্রের রাজ্যপাল জিষ্ণু দেব ভর্মা তাঁকে শপথবাক্য পাঠ করান। বিচারপতি ত্রিপাঠী হলেন বোম্বে হাইকোর্টের ৫০-তম প্রধান বিচারপতি।
তিনি লখনউ বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। ১৯৯২ সালে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়ে তিনি মূলত দেওয়ানি আইন বা সিভিল ল-এর চর্চা করতেন। ২০১৩ সালে তিনি এলাহাবাদ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন এবং ২০১৫ সালে স্থায়ী বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ