দলীপ ট্রফি ক্রিকেটের ফাইনালে পারদ চড়ছে, ৫৮৪ রানে পিছিয়ে দক্ষিণাঞ্চল
কলকাতা, ৯ সেপ্টেম্বর (হি. স.) : পূর্বাঞ্চলের সামনে জয়ের ইঙ্গিত আরও জোরদার হচ্ছে। বুধবার দলীপ ট্রফির ফাইনালে ৪র্থ দিনের খেলায় আরও বিপাকে দক্ষিণাঞ্চল। টানটান উত্তেজনার মধ্যে চলছে এই পর্বের খেলা। ৩৪৬ রানে তাদের প্রথম ইনিংসে শেষ হয়েছে। অধিনায়ক তিলক
দলীপ ট্রফি ক্রিকেটের চতুর্থ দিনের শেষে ফলাফল


কলকাতা, ৯ সেপ্টেম্বর (হি. স.) : পূর্বাঞ্চলের সামনে জয়ের ইঙ্গিত আরও জোরদার হচ্ছে। বুধবার দলীপ ট্রফির ফাইনালে ৪র্থ দিনের খেলায় আরও বিপাকে দক্ষিণাঞ্চল। টানটান উত্তেজনার মধ্যে চলছে এই পর্বের খেলা। ৩৪৬ রানে তাদের প্রথম ইনিংসে শেষ হয়েছে। অধিনায়ক তিলক ভার্মা শতরানের হাতছানি সত্ত্বেও এক রানের জন্যে তা হাতছাড়া হয়েছে। মাত্র ৯৯ রানে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে। এরপর পূর্বাঞ্চল তাদের ইনিংসে ৫/২১২ রান সংগ্রহ করে দান ছেড়ে দিতে পারে যে কোনও সময় তা মাঠে নামার পর ওই সিদ্ধান্ত নেওয়া হবে । উল্লেখ্য, প্রথম ইনিংসে তাদের দলগত স্কোর - ৭০৮ রান। এদিকে, এর পরিপ্রেক্ষিতেই পূর্বাঞ্চলের দুই ইনিংস মিলিয়ে তাদের মোট সংগ্রহ - ৯২০ রান। প্রথম ইনিংসে দক্ষিণাঞ্চলের দলগত স্কোর - ৩৩৬ রান। সেই সঙ্গে এর সুবাদে ৫৫৪ রানে পিছিয়ে রয়েছে তিলক ভার্মার নেতৃত্বাধীন দক্ষিণাঞ্চল দল। উল্লেখ্য, একদিন মাত্র হাতে রয়েছে। আগামীকাল শেষ ও অন্তিম দিনে দলীপ ট্রফির ফাইনালের শিরোপা কার দখলে যাবে এ নিয়ে প্রবল টানাপোড়েন ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande