
সান্তিয়াগো, ৯ সেপ্টেম্বর (হি.স.): সান্তিয়াগো বের্নাবেউয়ে মঙ্গলবার রোমাঞ্চকর লড়াইয়ে ২-১ গোলে জিতেছে জুজে মরিনিয়োর দল। কিলিয়ান এমবাপে স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর, ব্যবধান বাড়ান ফেদে ভালভের্দে। ইন্টারের একমাত্র গোলদাতা কার্লোস আউগুস্তো।
চ্যাম্পিয়ন্স লিগে এটা এমবাপের ৭১তম গোল। প্রতিযোগিতাটির সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় স্প্যানিশ গ্রেট রাউল গন্সালেসের সঙ্গে যৌথভাবে পঞ্চম স্থানে আছেন এমবাপে।
দারুণ এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগে অভিযান শুরু করল রিয়াল মাদ্রিদ। তিন দিন আগে লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে হেরে যাওয়ায় কিছুটা হলেও বেকায়দায় ছিল রিয়াল।
এদিন বল দখল কিংবা আক্রমণ, দুই বিভাগেই এগিয়ে ছিল ইন্টার। ৬০ শতাংশের বেশি সময় পজেশন রেখে গোলের জন্য ২১টি শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখতে পারে তারা। আর রিয়াল তাদের ১৬ শটের আটটি লক্ষ্যে রেখেছিল।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি