
কলকাতা, ২৩ ফেব্রুয়ারি (হি. স.) : খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে বাংলার মেয়েদের বড় জয়। উল্লেখ্য, প্রথম ম্যাচে বাংলার খেলা ড্র হয়েছে। দ্বিতীয় ম্যাচে বাংলার পরাজয় হয়েছে। ওই হারের পর তৃতীয় ম্যাচে এন সি ই মাঠে ২৫ - ০ গোলের ব্যবধানে উত্তর প্রদেশকে হারাল বাংলা দল। বাংলার হয়ে জয়সূচক গোল করে যথাক্রমে - বিরসি ওঁরাও - (ছয়টি), অনিতা ওঁরাও - (পাঁচটি), তুলসী হেমব্রম - (পাঁচটি) , কবিতা মুর্মু - (তিনটি), স্নেহা মাজি - (দুটি) , শিউলি সোরেন - (দুটি), ও পয়রামনি (একটি) গোল করে। এই মুহূর্তে গ্রুপ লিগের খেলায় এদিন পর্যন্ত তিনটি ম্যাচ থেকে আপাতত বাংলার দল চার পয়েন্ট পেয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত