
নিকোলস্কি, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): জোরালো ভূমিকম্প আলাস্কায়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩। জানা গিয়েছে, সোমবার ভোররাতে আলাস্কার অ্যালেউটিয়ান দ্বীপপুঞ্জের কাছে অনুভূত হয় কম্পন। কোনও হতাহতের খবর এখনও মেলেনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ