ইংলিশ প্রিমিয়ার লিগ: আর্সেনালের বড় জয়, ম্যানচেস্টার সিটির চেয়ে এগিয়ে গেল
ম্যানচেস্টার, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে রবিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ৪-১ গোলে জিতেছে মিকেল আর্তেতার দল আর্সেনাল টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে। দুটি করে গোল করেছেন এজে ও ভিক্তর ইয়োকেরেশ। টানা দুই ম্যাচে ব্রেন্টফোর্ড
ইংলিশ প্রিমিয়ার লিগ: আর্সেনালের বড় জয়, ম্যানচেস্টার সিটির চেয়ে এগিয়ে গেল


ম্যানচেস্টার, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে রবিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ৪-১ গোলে জিতেছে মিকেল আর্তেতার দল আর্সেনাল টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে। দুটি করে গোল করেছেন এজে ও ভিক্তর ইয়োকেরেশ।

টানা দুই ম্যাচে ব্রেন্টফোর্ড ও উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের বিপক্ষে পয়েন্ট হারানোর পর, জয়ের দেখা পেল আর্সেনাল।

২৮ ম্যাচে ১৮ জয় ও সাত ড্রয়ে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।

আর প্রিমিয়ার লিগে টটেনহ্যাম এই বছরে এখন পর্যন্ত লিগে জয়ের দেখা পায়নি, সবশেষ ৯ ম্যাচে হারল পঞ্চমবার, এবং সবশেষ তিনটিতেই।

২৭ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দলটি আছে ১৬ নম্বরে, অবনমন অঞ্চল থেকে মাত্র ৪ পয়েন্ট ওপরে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande