
লিভারপুল, ২৩ ফেব্রুয়ারি (হি.স.) : প্রতিপক্ষের মাঠে রবিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-০ গোলে জিতেছে লিভারপুল নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে।
একেবারে শেষ মুহূর্তে আলেক্সিস মাক আলিস্তেরের গোলে জয়ের আনন্দে ফিরল আর্না স্লটের দল। এই বছরে প্রথমবার লিগে টানা দুটি ম্যাচ জিততে পারল দলটি। ২৭ ম্যাচে ১৩ জয় ও ৬ ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে লিভারপুল।
তুলনামূলক ভালো খেলে পয়েন্ট পাওয়ার আশা জাগিয়েও আসরে চতুর্দশ হার নিয়ে মাঠ ছাড়ে ফরেস্ট। ২৭ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে আছে দলটি, অবনমন অঞ্চল থেকে মাত্র ২ পয়েন্ট বেশি।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি