বাজি কারখানায় বিস্ফোরণ, সুপ্রিম কোর্টে মামলায় রাজ্য সরকারের বড় ধাক্কা
নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি (হি. স. ) : পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের বাজি কারখানায় বিস্ফোরণ মামলায় রাজ্য সরকারের বড় ধাক্কা। এনআইএ তদন্ত ঠেকাতে শীর্ষ আদালতে গিয়েছিল রাজ্য। কিন্তু সোমবার সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। ফলে কলকাতা হাই কোর্টের
সুপ্রিম কোর্ট


নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি (হি. স. ) : পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের বাজি কারখানায় বিস্ফোরণ মামলায় রাজ্য সরকারের বড় ধাক্কা। এনআইএ তদন্ত ঠেকাতে শীর্ষ আদালতে গিয়েছিল রাজ্য। কিন্তু সোমবার সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। ফলে কলকাতা হাই কোর্টের আগের নির্দেশই বহাল থাকল।

ভূপতিনগরের বাজি কারখানায় বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হন স্থানীয় এক মহিলা, মামনি জানা। তিনি দাবি করেন, তাঁর পরিবার সরাসরি ক্ষতির মুখে পড়েছে। এরপর তিনি থানায় গুরুতর অপরাধের অভিযোগ জানান এবং এনআইএ তদন্তের দাবি তোলেন। সেই আবেদনের ভিত্তিতে কলকাতা হাই কোর্ট গত বছর ৯ ডিসেম্বর একটি নির্দেশ দেয়।

বিচারপতি শুভ্রা ঘোষ বলেছিলেন, এই ধরনের ঘটনায় থানায় অভিযোগ হলে পুলিশ তা রাজ্য সরকারের কাছে পাঠাবে। রাজ্য সেই রিপোর্ট কেন্দ্রের কাছে পাঠাবে। তারপর কেন্দ্র ১৫ দিনের মধ্যে ঠিক করবে এনআইএ তদন্ত হবে কি না। এর বিরোধিতা করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়। রাজ্যের দাবি ছিল, এই ঘটনা এনআইএ তদন্তের মতো নয়।

সোমবার বিচারপতি এম এম সুন্দ্রেশ ও বিচারপতি এন কোটিশ্বর সিংহের বেঞ্চে শুনানি হয়। সুপ্রিম কোর্ট প্রশ্ন তোলে হাই কোর্টের নির্দেশে আপত্তির কী কারণ? শেষে শীর্ষ আদালত জানায়, হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপের প্রয়োজন নেই। ফলে রাজ্যের আবেদন খারিজ হয়ে যায়। এখন হাই কোর্টের নির্দেশ অনুযায়ীই পরবর্তী প্রক্রিয়া চলবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande