
কলকাতা, ২৩ ফেব্রুয়ারি (হি.স.) : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই ফাইনালিস্টের লড়াইটা জমলো না। শিরোপাধারী ভারতকে ৭৬ রানে হারিয়ে সুপার এইটে যাত্রা শুরু করল গতবারের রানার্স আপ দক্ষিণ আফ্রিকা।
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবিবার রাতে সুপার এইটের শেষ ম্যাচে ২০ ওভারে দক্ষিণ আফ্রিকা করে ৭ উইকেটে ১৮৭ রান করে। জবাবে ভারত করে মাএ ১১১ রান। এই সংস্করণে রেকর্ড টানা ১২ জয়ের পর পরাজয় ভারতের।
দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক ডেভিড মিলার। চাপের মুখে পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে পাল্টা আক্রমণে সাতটি চার ও তিনটি ছক্কায় ৩৫ বলে ৬৩ রানের ইনিংস খেলে ম্যাচ-সেরার স্বীকৃতি পেয়েছেন মিলার।
আর চার নম্বরে তিনটি করে চার ও ছক্কায় ২৯ বলে ৪৫ রান করেন ডেওয়াল্ড ব্রেভিস। ছয় নম্বরে তিন ছক্কা ও এক চারে ২৪ বলে অপরাজিত ৪৪ রানের ইনিংস খেলেন ট্রিস্টান স্টাবস।
ভারতের হয়ে সর্বাধিক রান করেছেন শিবম দুবে। তিনি ৪২ রান ছাড়া আর কেউ বিশেষ রান করতে পারেননি।
২২ রানে ৪ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সফলতম বোলার মার্কো ইয়ানসেন। আরেক অলরাউন্ডার কর্বিন বশ ১২ রানে ২টি ও বাঁহাতি স্পিনার কেশাভ মহারাজ ২৪ রানে নেন ৩ উইকেট।
দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক ডেভিড মিলার ম্যাচ-সেরার স্বীকৃতি পান।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৮৭/৭ (ব্রেভিস ৪৫, মিলার ৬৩, স্টাবস ৪৪*, আর্শদিপ ২৮-২, বুমরাহ ১৫-৩ উইকেট)
ভারত: ১৮.৫ ওভারে ১১১ (আভিশেক ১৫, সূর্যকুমার ১৮, দুবে ৪২, পান্ডিয়া ১৮, ইয়ানসেন ২২-৪, মহারাজ ২৪-৩, বশ ১২-২ উইকেট)
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি