
বার্সিলোনা, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): কাম্প নউয়ে রবিবার ৩-০ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল। টানা দুই ম্যাচে হারের পর জয় পেল বার্সিলোনা।
আর লেভান্তেকে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় চূড়ায় ফিরেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
শুরুতেই মার্ক বের্নাল বার্সিলোনাকে এগিয়ে নেওয়ার পর, প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করেন ফ্রেংকি ডি ইয়ং। বদলি খেলোয়াড় হিসেবে নেমে কিছুক্ষণ পর ব্যবধান আরও বাড়ান ফের্মিন লোপেস।
২৫ ম্যাচে ২০ জয় ও এক ড্রয়ে ৬১ পয়েন্ট নিয়ে চূড়ায় বার্সিলোনা। সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমে গেছে আগের দিন ওসাসুনার বিপক্ষে হেরে যাওয়া রিয়াল।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি