
কলকাতা, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): সোমবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে মুখোমুখি হবে।
মুখোমুখি রেকর্ড:
**ম্যাচ খেলেছে: ৪টি
**জিম্বাবুয়ে জিতেছে: ১টি
**ওয়েস্ট ইন্ডিজ জিতেছে: ৩টি
**সর্বোচ্চ মোট রান:
১৫৮/৭ (২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজ)
**সর্বনিম্ন মোট রান:
৭৯/৭ (২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজ)
জিম্বাবুয়ে বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ম্যাচটি ভারতীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে। টস হবে ভারতীয় সময় সন্ধ্যা ৬:৩০ মিনিটে।
ম্যাচটি ভারতের বিভিন্ন স্পোর্টস চ্যানেলে সম্প্রচার করা হবে।
স্কোয়াড:
ওয়েস্ট ইন্ডিজ : ব্র্যান্ডন কিং, শাই হোপ (অধিনায়ক/ উইকেট কিপার), শিমরন হেটমায়ার, রোভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, ম্যাথু ফোর্ড, জেসন হোল্ডার, আকিল হোসেইন, গুদাকেশ মতি, শামার জোসেফ, জনসন চার্লস, রোস্টন চেজ, কুয়েন্টিন স্যাম্পসন।
জিম্বাবুয়ে: সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, গ্রায়েম ক্রেমার, ব্র্যাডলি ইভান্স, ক্লাইভ মাদান্ডে, টিনোতেন্ডা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিওঙ্গা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন নারদারেন মায়ার্স, ডিওন এনগারোয়ান।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি