
মস্কো, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): রাশিয়ার রাজধানী মস্কোয় আত্মঘাতী বিস্ফোরণ! মৃত্যু হল এক পুলিশকর্মীর। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে দু’জনকে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে আততায়ীর। মঙ্গলবার ভোরের এই ঘটনায় তদন্ত শুরু করেছে রুশ গোয়েন্দা সংস্থাগুলি। মঙ্গলবার ভোরে মস্কোর মধ্যাঞ্চলে পুলিশের টহল গাড়ির পাশে এক সন্দেহভাজন বিস্ফোরক বিস্ফোরণ ঘটায়, এতে একজন পুলিশ কর্মী মারা গিয়েছেন।
সাভিওলোভস্কি রেলওয়ে স্টেশন স্কোয়ারে এই বিস্ফোরণ ঘটে। উত্তর মস্কোর সাভিওলোভস্কি স্টেশন রাজধানীর অন্যতম প্রধান রেলওয়ে কেন্দ্র। হামলাকারী পুলিশ অফিসারদের দিকে এগিয়ে যায় এবং তারপরে বিস্ফোরণ ঘটায়। হামলাকারী ঘটনাস্থলেই মারা যায়। এই ঘটনায় পুলিশের কাছে সবিস্তার রিপোর্ট চেয়েছে রাশিয়ার অভ্যন্তরীণ মন্ত্রক।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ