ফ্ল্যাশ : ভারত মণ্ডপমে বিক্ষোভের ঘটনায় এবার ধৃত উদয় ভানু, ৪-দিনের পুলিশ হেফাজত
নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): দীর্ঘ ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর দিল্লি ভারত মণ্ডপমে ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সম্মেলনের সময় বিক্ষোভের ঘটনায় ভারতীয় যুব কংগ্রেসের প্রধান উদয় ভানু চিবকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। গ্রেফতার করার পর তাঁকে তিলক মার্গ থা
ফ্ল্যাশ : ভারত মণ্ডপমে বিক্ষোভের ঘটনায় এবার ধৃত উদয় ভানু, ৪-দিনের পুলিশ হেফাজত


নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): দীর্ঘ ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর দিল্লি ভারত মণ্ডপমে ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সম্মেলনের সময় বিক্ষোভের ঘটনায় ভারতীয় যুব কংগ্রেসের প্রধান উদয় ভানু চিবকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। গ্রেফতার করার পর তাঁকে তিলক মার্গ থানা থেকে পাটিয়ালা হাউস কোর্টে নিয়ে যাওয়া হয়। দিল্লি পুলিশ তাঁকে ৭ দিনের জন্য হেফাজতে চাইলেও, আদালত ৪ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande