জিম্বাবুয়ে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজের কাছে
মুম্বই, ২৪ ফেব্রুয়ারি (হি.স.) : একপেশে ম্যাচ। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে জিম্বাবুয়ে উড়ে গেল আত্মবিশ্বাসে টইটম্বুর ওয়েস্ট ইন্ডিজের কাছে। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার মতো দলকে হারিয়ে সুপার এইটে উঠেছে সিকান্দার রাজার দল। সেই দল সুপার
জিম্বাবুয়ে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজের কাছে


মুম্বই, ২৪ ফেব্রুয়ারি (হি.স.) : একপেশে ম্যাচ। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে জিম্বাবুয়ে উড়ে গেল আত্মবিশ্বাসে টইটম্বুর ওয়েস্ট ইন্ডিজের কাছে। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার মতো দলকে হারিয়ে সুপার এইটে উঠেছে সিকান্দার রাজার দল। সেই দল সুপার এইটে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ কাছে আত্মসমর্পণ করলো। ক্রিকেট প্রেমীরা ভেবেছিলেন গ্রুপ পর্বের অপরাজিত দুই দলের লড়াইটা জমবে। কিন্তু সেটা একদমই হল না। পুরো ম্যাচটাই হল একপেশে। আগে ব্যাট করে পাহাড়সহ লক্ষ্য দিলো ওয়েস্ট ইন্ডিজ, আর সেই রানের পাহাড়ে চাপা পড়লো জিম্বাবুয়ে। ২৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১৪৭ রানেই থেমেছে রাজাদের ইনিংস। ১০৭ রানের বিশাল জয় পেল ওয়েস্ট ইন্ডিজ।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ২৫৪/৬ (হেটমায়ার ৮৫, পাওয়েল ৫৯, রাদারফোর্ড ৩১*, এনগারাভা ৪৭-২, মুজারাবানি ৪২-২ উইকেট)

জিম্বাবুয়ে: ১৭.৪ ওভারে ১৪৭ (মেয়ার্স ২৮, রাজা ২৭, আকিল ২৮-৩, ফোর্ড ২৭-২, মোটি ২৮-৪ উইকেট)।

ম্যান অব দা ম্যাচ: শিমরন হেটমায়ার।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande