কাঠমান্ডু বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা–সহ সুইস মহিলা গ্রেফতার
কাঠমান্ডু, ২৫ ফেব্রুয়ারি ( হি. স.): নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন যাওয়ার পথে কুঞ্চোক খাণ্ড্রো নামে এক সুইস মহিলাকে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মুদ্রা–সহ গ্রেফতার করেছে নেপাল পুলিশ। বুধবার বিমানবন্দরের নিরাপত্তা সংক্রান্ত তল্লাশির সম
নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর


কাঠমান্ডু, ২৫ ফেব্রুয়ারি ( হি. স.): নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন যাওয়ার পথে কুঞ্চোক খাণ্ড্রো নামে এক সুইস মহিলাকে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মুদ্রা–সহ গ্রেফতার করেছে নেপাল পুলিশ। বুধবার বিমানবন্দরের নিরাপত্তা সংক্রান্ত তল্লাশির সময় ওই মহিলার কাছে থাকা ব্যাগে বিপুল পরিমাণ বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া যায়। এরপরই পুলিশ তাঁকে হেফাজতে নেয়। বিমানবন্দর নিরাপত্তা প্রধান এসএসপি সোমেন্দ্র সিং রাঠোর জানিয়েছেন যে, গ্রেফতার হওয়া মহিলার কাছ থেকে ১০ হাজার ৫০০ মার্কিন ডলার, ২৬ হাজার ৭০০ ইউরো, ৭ হাজার ৪০০ চিনা ইউয়ান এবং ৪৩ হাজার সুইডিশ মুদ্রা উদ্ধার করা হয়েছে।

এসএসপি রাঠোর আরও জানান, ওই মহিলা সিচুয়ান এয়ারলাইন্সের একটি বিমানে চড়ে চিন যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁর গতিবিধি ত্রিভুবন বিমানবন্দর নিরাপত্তা কার্যালয়ের বিশেষ দলের সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি চালালে এই বিশাল অঙ্কের বিদেশি মুদ্রা উদ্ধার হয়। ধৃত মহিলাকে প্রয়োজনীয় তদন্ত এবং পরবর্তী আইনি পদক্ষেপের জন্য হরিহরভবন পুলচকের রাজস্ব অনুসন্ধান বিভাগে পাঠানো হয়েছে। নেপালের আইন অনুযায়ী নির্দিষ্ট পরিমাণের বেশি বিদেশি মুদ্রা সঙ্গে রাখা বা বহন করা দণ্ডনীয় অপরাধ। এই মুদ্রার উৎস কী এবং তা কোনও অবৈধ কাজের জন্য পাচার করা হচ্ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande