অভিনেতা থালাপতি বিজয়ের দাম্পত্য জীবন নিয়ে আইনি জটিলতা
চেন্নাই, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়-এর ব্যক্তিগত জীবন ঘিরে আইনি জটিলতার খবর সামনে এসেছে। তাঁর স্ত্রী সঙ্গীতা সোনালিঙ্গম চেন্নাই সংলগ্ন চেঙ্গালপাট্টু পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন
অভিনেতা থালাপতি বিজয়ের দাম্পত্য জীবন নিয়ে আইনি জটিলতা


চেন্নাই, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়-এর ব্যক্তিগত জীবন ঘিরে আইনি জটিলতার খবর সামনে এসেছে। তাঁর স্ত্রী সঙ্গীতা সোনালিঙ্গম চেন্নাই সংলগ্ন চেঙ্গালপাট্টু পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আদালত আবেদনটি গ্রহণ করে অভিনেতাকে নোটিস পাঠিয়েছে এবং আগামী ২০ এপ্রিল ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে। মামলাটি বর্তমানে বিচারাধীন।

আদালতে দাখিল করা আবেদনে দাম্পত্য সম্পর্কে গুরুতর মতবিরোধের উল্লেখ করা হয়েছে। আবেদনকারীর দাবি অনুযায়ী, দীর্ঘদিনের এই বিবাহিত সম্পর্কে বিশ্বাস ও পারস্পরিক বোঝাপড়ার ঘাটতি তৈরি হয়েছে, যার জেরে আইনি বিচ্ছেদের পথ বেছে নেওয়া হয়েছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত অভিনেতার পক্ষ থেকে কোনও প্রকাশ্য প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, ১৯৯৯ সালের আগস্ট মাসে থালাপতি বিজয় ও সঙ্গীতার বিবাহ হয়। তাঁদের দুই সন্তান রয়েছে। দীর্ঘ সময় ধরে তারকা দম্পতির সম্পর্ককে অনুরাগীরা স্থিতিশীল বলেই মনে করতেন। সাম্প্রতিক এই আইনি পদক্ষেপ ঘিরে অনুরাগী মহলে নানা আলোচনা শুরু হয়েছে। আদালতের পরবর্তী শুনানির দিকেই এখন নজর।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande