ফ্ল্যাশ : এশিয়ান হাইওয়েতে দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় ৪ মহিলার মৃত্যু
আলিপুরদুয়ার জেলার হাসিমারা-জয়গাঁ ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল চারজন মহিলা চা শ্রমিকের। জখম হয়েছেন আরও তিনজন। হতাহতরা সকলেই ভার্নাবাড়ি চা বাগানের বাসিন্দা। বর্তমানে ভার্নাবাড়ি চা বাগানটি বন্ধ। সেই জন্য অস্থায়ী শ্রমিক হিসাবে
দুর্ঘটনা


আলিপুরদুয়ার জেলার হাসিমারা-জয়গাঁ ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল চারজন মহিলা চা শ্রমিকের। জখম হয়েছেন আরও তিনজন। হতাহতরা সকলেই ভার্নাবাড়ি চা বাগানের বাসিন্দা। বর্তমানে ভার্নাবাড়ি চা বাগানটি বন্ধ। সেই জন্য অস্থায়ী শ্রমিক হিসাবে ওই মহিলারা বিচ চা বাগানে শনিবার সকাল ৭টা নাগাদ কাজে যাচ্ছিলেন। তাঁরা সকলেই সাইকেলে করে যাচ্ছিলেন। এরপর হাসিমারার কাছে হাইওয়ে সড়কের ১০ নম্বর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 
 rajesh pande