তাপসী পান্নু ভাঙলেন নীরবতা, প্রকাশ করলেন ইন্ডাস্ট্রির গোপন সত্য
মুম্বই, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : বলিউড অভিনেত্রী তাপসী পান্নু তার স্পষ্টবাদীতার জন্য পরিচিত। সম্প্রতি ইন্ডাস্ট্রির লুকানো সত্য সম্পর্কে খোলামেলাভাবে কথা বলেছেন তিনি । একটি সাক্ষাৎকারে তাপসী প্রকাশ করেছেন যে তাকে বেশ কয়েকবার সিনেমা থেকে বাদ দেওয়া
তাপসী পান্নু ভাঙলেন নীরবতা, প্রকাশ করলেন ইন্ডাস্ট্রির গোপন সত্য


মুম্বই, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : বলিউড অভিনেত্রী তাপসী পান্নু তার স্পষ্টবাদীতার জন্য পরিচিত। সম্প্রতি ইন্ডাস্ট্রির লুকানো সত্য সম্পর্কে খোলামেলাভাবে কথা বলেছেন তিনি । একটি সাক্ষাৎকারে তাপসী প্রকাশ করেছেন যে তাকে বেশ কয়েকবার সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছিল কারণ প্রধান অভিনেতা তার সঙ্গে কাজ করতে চাননি।

তাপসী জানিয়েছেন, সিনেমা জগতে অনেক জায়গায় নায়কের প্রভাব কাস্টিংয়ের উপর প্রাধান্য পায়। তিনি আরও বলেন, আমাকে সরাসরি কখনও বলা হয়নি, তবে অনেকবার আমার মনে হয়েছে যে নায়ক আমাকে কাস্ট করতে চাননি বলে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে। পরিচালক যদি শক্তিশালী এবং প্রভাবশালী না হয় , তাহলে সেটে নায়কেরই চূড়ান্ত বক্তব্য থাকে। তিনি বিশ্বাস করেন, যেখানে পরিচালক বড় নাম নন, সেখানে কাস্টিং এবং অন্যান্য সিদ্ধান্তের উপর নায়কেরই বেশি প্রভাব থাকে।

উল্লেখ , তাপসী বর্তমানে অনুভব সিনহা পরিচালিত অ্যাসি সিনেমার জন্য চর্চায় রয়েছেন। সিনেমাটি সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছিল, তবে বক্স অফিস এর পারফর্মেন্স প্রত্যাশা অনুযায়ী ছিল না। সিনেমাটি এক সপ্তাহে প্রায় ৭ কোটি টাকা আয় করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande