প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা হলেন ম্যাক্স ডাউম্যান
লন্ডন, ১৫ মার্চ (হি.স.): শনিবার এমিরেটস স্টেডিয়ামে এভারটনের বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে আর্সেনালের ম্যাক্স ডাউম্যান একটি গোল করেছেন। আর এই গোল করে তিনি প্রিমিয়ার লিগের খেলায় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়েছেন। দ্বিতীয়ার্ধে তিনি বদলি খেলোয়াড় হিসেবে
প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা হলেন ম্যাক্স ডাউম্যান


লন্ডন, ১৫ মার্চ (হি.স.): শনিবার এমিরেটস স্টেডিয়ামে এভারটনের বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে আর্সেনালের ম্যাক্স ডাউম্যান একটি গোল করেছেন। আর এই গোল করে তিনি প্রিমিয়ার লিগের খেলায় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়েছেন।

দ্বিতীয়ার্ধে তিনি বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন এবং প্রথম গোলটি করেন।

এই গোল করে ১৬ বছর ৭৩ দিন বয়সের ম্যাক্স ডাউম্যান

এভারটনের জেমস ভনের রেকর্ড ভেঙে ফেলেন, যিনি ২০০৪-০৫ মরসুমে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গোল করার সময় ১৬ বছর ২৭০ দিন বয়সে ছিলেন।

গোল করে তিনি আর্সেনালের হয়ে সর্বকনিষ্ঠ গোলদাতাও হয়ে উঠেছেন।

প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সী গোলদাতারা:

১)ম্যাক্স ডাউম্যান (আর্সেনাল) - ১৬ বছর, ৭৩ দিন - ১৪/০৩/২৬।

২)জেমস ভন (এভারটন) - ১৬ বছর, ২৭০ দিন - ১০/০৪/০৫।

৩)জেমস মিলনার (লিডস ইউনাইটেড) - ১৬ বছর, ৩৫৬ দিন - ২৬/১২/০২।

৪)ওয়েন রুনি (এভারটন) - ১৬ বছর, ৩৬০ দিন - ১৯/১০/০২।

৫)রিও এনগুমোহা (লিভারপুল)- ১৬ বছর, ৩৬১ দিন - ২৫/০৮/২৫।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande